www land gov bd আর এস খতিয়ান অনুসন্ধান করার নিয়ম

আর এস খতিয়ান অনুসন্ধান করতে চাচ্ছেন কিন্তু নিয়ম জানেন না? অনলাইনে আর এস খতিয়ানের তথ্য যাচাই করার পদ্ধতি জানতে পারবেন এখানে।

আর এস খতিয়ান হলো সার্ভে খতিয়ানগুলোর মাঝে একটি। এই খতিয়ানটি অনলাইনে যাচাই করার মাধ্যমে উক্ত খতিয়ানে মোট কতটুকু জমি আছে, জমির দাগ নং, জমির মালিকের নাম সহ খতিয়ান আবেদন করার অপশন পাবেন।

www land gov bd ওয়েবসাইট থেকে কিংবা dlrms land gov bd থেকে খুব সহজেই আর এস খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। চলুন, আরও বিস্তারিত পদ্ধতি জেনে নেয়া যাক।

আর এস খতিয়ান অনুসন্ধান করার নিয়ম

আর এস খতিয়ান চেক করতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট। এরপর, সার্ভে খতিয়ান অপশনটি সিলেক্ট করুন। জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। খতিয়ানের ধরন ঘর থেকে আর এস খতিয়ান সিলেক্ট করুন।

অতঃপর, মৌজা/জেএল নং লিখে মৌজা খুঁজে বের করুন বা তালিকা থেকে মৌজার নাম খুঁজে সেটি সিলেক্ট করুন। সবশেষে খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন অথবা তালিকা থেকে জমির মালিকের নাম ও পিতার নাম দেখে খতিয়ান খুঁজে বের করে পরপর দুইবার ক্লিক করুন।

আর এস খতিয়ান যাচাই
আর এস খতিয়ান যাচাই

খতিয়ান নং জানা না থাকলে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করুন। অতঃপর, জমির দাগ নং অথবা মালিকের নাম লিখে খতিয়ান খুঁজে বের করতে পারবেন।

পরপর দুইবার ক্লিক করলে খতিয়ানের তথ্য দেখতে পারবেন। এখানে, জমির মালিকের নাম, জমির মোট পরিমাণ, দাগ নং, খতিয়ান নং সহ সকল তথ্য দেখতে পারবেন।

www land gov bd আর এস খতিয়ান অনুসন্ধান

www land gov bd ওয়েবসাইট থেকে সহজেই আর এস খতিয়ান যাচাই করতে পারবেন। এছাড়া, সরাসরি dlrms land gov bd ওয়েবসাইট থেকেও খতিয়ান যাচাই করতে পারবেন। নিচে এই পদ্ধতিটি ধাপে ধাপে দেখানো হয়েছে।

ধাপ ১ – land gov bd ওয়েবসাইট ভিজিট

আর এস খতিয়ান চেক করতে ভিজিট করুন https://land.gov.bd ওয়েবসাইট। অথবা গুগলে land gov bd লিখে সার্চ করে প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন।

ধাপ ২ – dlrms land gov bd ওয়েবসাইট ভিজিট

ওয়েবসাইটে প্রবেশ করার পর নিচের দিকে স্ক্রোল করুন। এখন, ভূমি রেকর্ড ও ম্যাপ নামে একটি সেকশন দেখতে পারবেন। সেটিতে ক্লিক করুন। তাহলে, https://dlrms.land.gov.bd ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। আপনি চাইলে সরাসরি এই লিংকে ক্লিক করেও উক্ত ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।

ধাপ ৩ – জমির তথ্য নির্বাচন করুন

ওয়েবসাইটে প্রবেশ করার পর সার্ভে খতিয়ান সেকশনটি সিলেক্ট করুন। ডিফল্টভাবে এটিই সিলেক্ট হয়ে থাকে। অতঃপর, নিচের দিকে এসে জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন।

খতিয়ানের ধরন ঘরের ভিতর আর এস সিলেক্ট করুন। মৌজা/জেএল নং লিখুন বা তালিকা থেকে মৌজা খুঁজে সেটি সিলেক্ট করুন। অতঃপর, খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করে খতিয়ান খুঁজে বের করুন বা তালিকা থেকে মালিকের নাম ও পিতার নাম দেখে খতিয়ান খুঁজে বের করুন।

আর এস খতিয়ান যাচাই
আর এস খতিয়ান যাচাই

এভাবে খতিয়ান খুঁজে না পেলে অধিকতর অনুসন্ধান বাটনটিতে ক্লিক করুন। তারপর, জমির দাগ নং লিখুন বা মালিকের নাম লিখে খতিয়ান খুঁজে বের করতে পারবেন।

ধাপ ৪ – খতিয়ান ওপেন করুন

খতিয়ান খুঁজে পেলে খতিয়ানের উপর পরপর দুইবার ক্লিক করুন। তাহলে খতিয়ানটি পপআপ আকারে ওপেন হবে। এখানে সংশ্লিষ্ট খতিয়ানের জমির মোট পরিমাণ, জমির মালিকের নাম, দাগ নং সহ বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

এখানেই খতিয়ান আবেদন করার অপশন পাবেন। খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপি সংগ্রহ করার জন্য আবেদন করতে পারবেন।

এছাড়াও পড়ুন – নামজারি খতিয়ান অনুসন্ধান করার সহজ পদ্ধতি

আর এস খতিয়ান আবেদন করার নিয়ম

আর এস খতিয়ান যাচাই করার পর চাইলে উক্ত খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন। খতিয়ান আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ ১ – খতিয়ান ঝুড়িতে যুক্ত করুন

উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে খতিয়ান যাচাই করার পর ঝুড়িতে রাখুন বাটন দেখতে পারবেন। ঝুড়িতে রাখুন বাটনে ক্লিক করে খতিয়ানটি ঝুড়িতে যুক্ত করুন।

ধাপ ২ – ধরণ নির্বাচন করুন

অতঃপর, উপরে ঝুড়ি আইকনে ক্লিক করুন। খতিয়ানের অনলাইন কপি নাকি সার্টিফাইড কপি নিতে চান সেটি সিলেক্ট করুন। তারপর, জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করুন এবং নিচের দিকে চেকআউট করুন বাটনে ক্লিক করুন।

আর এস খতিয়ান অনুসন্ধান

ধাপ ৩ – land.gov.bd ওয়েবসাইটে লগইন

চেকআউট করুন বাটনে ক্লিক করলে land.gov.bd ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। এখানে, একটি নতুন অ্যাকাউন্ট নিবন্ধন করুন অথবা পূর্বের একাউন্ট থাকলে লগইন করুন।

একাউন্টে লগইন করার পর আপনার ভোটার আইডি কার্ডের তথ্য প্রোফাইলে যুক্ত করুন। এভাবে প্রোফাইলের অগ্রগতি ১০০% করুন। প্রোফাইলের অগ্রগতি ১০০% হলে খতিয়ান আবেদন করার অপশন পাবেন।

ধাপ ৪ – খতিয়ান আবেদন করুন

এখন খতিয়ান আবেদন করুন। আবেদন করার সময় খতিয়ান আবেদন ফি জমা দিতে হবে অনলাইনে। এজন্য, বিকাশ/নগদ/রকেট/উপায় কিংবা যেকোনো ব্যাংকের কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।

খতিয়ান আবেদন ফি পেমেন্ট করার পর আবেদনের কপি ডাউনলোড করার অপশন আসবে। আবেদনের কপির পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন। প্রিন্টার থাকলে একবারেই প্রিন্ট করে নিন। অথবা, যেকোনো ফটোস্ট্যাটটের দোকানে গিয়ে আবেদনের কপিটি প্রিন্ট করে নিন।

আবেদনের কপিতে নির্ধারিত তারিখে আবেদনের কপিটি সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হতে হবে। অতঃপর, নির্ধারিত স্থানে আবেদনের কপিটি জমা দিয়ে খতিয়ান সংগ্রহ করতে পারবেন।

সাধারণত জিজ্ঞাসিত প্রশ্নোত্তর

আর এস খতিয়ান যাচাই করার ওয়েবসাইট কোনটি?

আর এস খতিয়ানের তথ্য যাচাই করতে https://dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন।

আর এস খতিয়ান চেক করতে কি কি লাগবে?

আর এস খতিয়ান যাচাই করতে জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম, জেলার নাম, উপজেলা/থানার নাম, মৌজা নং এবং খতিয়ান নং প্রয়োজন হবে।

আর এস খতিয়ান চেক করতে কত টাকা লাগে?

আর এস খতিয়ান অনলাইনে অনুসন্ধান করতে কোনো টাকা লাগেনা। তবে, খতিয়ান আবেদন করার সময় আবেদন ফি প্রয়োজন হবে।

সারকথা

এখানে দেখানো পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই আর এস খতিয়ান অনলাইনে অনুসন্ধান করতে পারবেন এবং চাইলে খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।

সম্পর্কিত তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *