অনলাইনে মৌজা ম্যাপ দেখতে চাইলে বা মৌজা ম্যাপ সংগ্রহ করতে চাইলে মৌজা ম্যাপ অনুসন্ধান করতে হবে। বিস্তারিত পদ্ধতি দেখানো হয়েছে এই পোস্টে।
বাংলাদেশের প্রায় সকল মৌজার ম্যাপ তৈরি করা হয়েছে এবং সেগুলো বাংলাদেশ ভূমি মন্ত্রণালয় কর্তৃক ভূমি সেবা ওয়েবসাইটে যুক্ত করা আছে। যে কেউ চাইলে মৌজার তথ্য দিয়ে এসব মৌজার ম্যাপ অনলাইনে দেখতে পারবেন এবং ম্যাপ সংগ্রহ করতে আবেদন করতে পারবেন।
ম্যাপের অনলাইন কপি বা সার্টিফাইড কপি নিতে হলে আবেদন করতে হবে এবং সেক্ষেত্রে ফি প্রযোজ্য হবে। তবে, ফ্রিতেই মৌজা ম্যাপ অনুসন্ধান করা যায়। চলুন, আরও বিস্তারিত জেনে নেয়া যাক।
আলোচিত বিষয়বস্তু
মৌজা ম্যাপ অনুসন্ধান
অনলাইনে মৌজার তথ্য দিয়ে মৌজার ম্যাপ অনুসন্ধান করা যায়। অর্থাৎ, উক্ত মৌজার সকল খতিয়ানের জমির পরিমাণ এবং নকশা জানা যায়। জমি সংক্রান্ত বিভিন্ন কাজেই মৌজা ম্যাপের প্রয়োজন হয়। তাই, অনলাইনে মৌজা ম্যাপ যাচাই করার প্রয়োজন পড়ে।
অনেক সময় মৌজা ম্যাপ অনলাইনে দেখা না গেলে আবেদন করার মাধ্যমে ম্যাপের অনলাইন/সার্টিফাইড কপি সংগ্রহ করতে হয়। চলুন, অনলাইনে মৌজা ম্যাপ চেক করার পদ্ধতি দেখে নেয়া যাক।
মৌজা ম্যাপ অনুসন্ধান করার নিয়ম
মৌজা ম্যাপ যাচাই করতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd ওয়েবসাইট। অতঃপর, ম্যাপ ম্যাপ সেকশনটিতে ক্লিক করুন। এখন, যে মৌজার ম্যাপ দেখতে চাচ্ছেন সেই মৌজার ঠিকানা অনুযায়ী বিভাগের নাম – জেলা – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন।
অতঃপর, সার্ভে টাইপ সিলেক্ট করুন। মৌজা/জেএল নং লিখুন বা তালিকা থেকে মৌজা খুঁজে মৌজাটি সিলেক্ট করুন। অতঃপর, সিট নং সিলেক্ট করলেই সংশ্লিষ্ট মৌজার ম্যাপের প্রিভিউ অনলাইনে দেখতে পারবেন।
তবে, এভাবে কিছু ম্যাপের প্রিভিউ দেখা নাও যেতে পারে। সেক্ষেত্রে, ম্যাপ সংগ্রহ করার জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন ফি প্রযোজ্য হবে।
মৌজা ম্যাপ আবেদন করার নিয়ম
মৌজা ম্যাপ আবেদন করার মাধ্যমে ম্যাপের অনলাইন বা সার্টিফাইড কপি নিতে পারবেন। আবেদন করার জন্য আপনার ভোটার আইডি কার্ডের তথ্য, সচল মোবাইল নাম্বার প্রয়োজন হবে।
ধাপ ১ – ওয়েবসাইট ভিজিট
অনলাইনে মৌজা দেখতে ভিজিট করুন https://dlrms.land.gov.bd/ ওয়েবসাইট। সরাসরি লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন অথবা গুগলে dlrms land gov bd লিখেও ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।
ধাপ ২ – ঠিকানা নির্বাচন
ওয়েবসাইটে প্রবেশ করার পর মৌজা ম্যাপ সেকশন দেখতে পারবেন। সেটিতে ক্লিক করে সিলেক্ট করতে হবে। অতঃপর, নিচে বিভাগ – জেলা – উপজেলা/থানা সিলেক্ট করতে হবে। সার্ভে টাইপ সিলেক্ট করতে হবে এবং মৌজা সিলেক্ট করতে হবে।
মৌজা সিলেক্ট করতে তালিকা থেকে মৌজার নাম খুঁজে সিলেক্ট করতে পারবেন অথবা মৌজা/জেএল নং লিখেও মৌজা খুঁজে বের করতে পারবেন এবং সেটি সিলেক্ট করতে পারবেন। অতঃপর, সিট নং এর উপর দুইবার ক্লিক করলে ম্যাপের প্রিভিউ দেখতে পারবেন।
ধাপ ৩ – আবেদন করুন
ম্যাপ যাচাই করার পর প্রিভিউ দেখা গেলে ঝুড়িতে রাখুন বাটন দেখতে পারবেন। বাটনটিতে ক্লিক করে মৌজা ম্যাপটি ঝুড়িতে যুক্ত করতে হবে। অতঃপর, উপরে ডান দিকে ঝুড়ি আইকনে ক্লিক করতে হবে।
এখানে, মৌজা ম্যাপটি সিলেক্ট করতে হবে এবং অনলাইন কপি নাকি সার্টিফাইড কপি নিতে চান সেটি সিলেক্ট করতে হবে। জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করতে হবে ও নিচের দিকে চেকআউট করুন বাটনে ক্লিক করতে হবে।
ধাপ ৪ – land.gov.bd লগইন
চেকআউট করুন বাটনে ক্লিক করলে https://land.gov.bd ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাবে। এখানে, আপনার মোবাইল নাম্বার দিয়ে একটি একাউন্ট নিবন্ধন করুন। যদি পূর্বের একাউন্ট থাকে, তবে সেটির তথ্য দিয়ে লগইন করুন।
ধাপ ৫ – প্রোফাইলে তথ্য পূরণ
একাউন্টে প্রবেশ করার পর আপনার ভোতার আইডি কার্ডের তথ্য দিয়ে প্রোফাইল সম্পন্ন করুন। প্রোফাইলে এনআইডি কার্ডের তথ্য পূরণ করে প্রোফাইলের অগ্রগতি ১০০% করতে হবে। তবেই মৌজা ম্যাপ অথবা খতিয়ান আবেদন করতে পারবেন।
ধাপ ৬ – আবেদন সম্পন্ন করুন
প্রোফাইলের অগ্রগতি ১০০% হলে মৌজা ম্যাপ আবেদন করতে পারবেন। আবেদন সম্পন্ন করার জন্য আবেদন ফি বিকাশ/নগদ/রকেট/উপায় এর মতো মোবাইল ব্যাংকিং মাধ্যম কিংবা ব্যাংকের কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।
পেমেন্ট সম্পন্ন হলে আবেদনের একটি কপি পাবেন। আবেদনের কপিটি প্রিন্ট করে বা ডাউনলোড করে নিতে হবে। আবেদনের কপির পিডিএফ ডাউনলোড করে নিলে পরবর্তীতে সেটি প্রিন্ট করে নিতে হবে।
আবেদনের কপিতে থাকা নির্ধারিত তারিখে আবেদনের কপিটি সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় যেতে হবে। সেখানে আবেদনের কপিটি জমা দিয়ে মৌজা ম্যাপ সংগ্রহ করতে পারবেন।
এই পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই মৌজা ম্যাপ অনলাইনে যাচাই এবং মৌজা ম্যাপের অনলাইন কপি বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।
সারকথা
বাংলাদেশের যেকোনো মৌজার ম্যাপ অনলাইনে দেখা যায় এবং মৌজা ম্যাপ সংগ্রহ করতে চাইলে ম্যাপের কপির জন্য আবেদন করা যায়। এই পোস্টে দেকানো পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই যেকোনো মৌজার ম্যাপ অনলাইনে অনুসন্ধান করার পাশাপাশি ম্যাপ সংগ্রহ করতে আবেদন করতে পারবেন। যেকোনো প্রশ্ন থাকলে নিচের প্রশ্নোত্তর সেকশনটি দেখুন।
সাধারণত জিজ্ঞাসিত প্রশ্নোত্তর
অনলাইনে মৌজা ম্যাপ বা জমির নকশা কীভাবে দেখবো?
খুবই সহজ! সরাসরি dlrms.land.gov.bd ওয়েবসাইটে চলে যান। সেখানে গিয়ে ‘মৌজা ম্যাপ’ অপশনটি বেছে নিন। এরপর আপনার বিভাগ, জেলা, উপজেলা, জরিপের ধরন (CS/RS/BRS) এবং মৌজার নাম সিলেক্ট করলেই আপনার এলাকার ম্যাপের লিস্ট চলে আসবে। সিট নম্বর সিলেক্ট করে
সহজেই ম্যাপটি দেখতে পারবেন।
আমি কি অনলাইনে মৌজা ম্যাপ ডাউনলোড করতে পারবো?
ওয়েবসাইটে ম্যাপ প্রিভিউ দেখার পর, সেটি সরাসরি ফ্রিতে ডাউনলোড করার অপশন সাধারণত থাকে না। তবে আপনি চাইলে অফিশিয়াল কপির জন্য আবেদন করতে পারেন। ম্যাপটি ‘ঝুড়িতে’ যোগ করে নির্দিষ্ট ফি দেওয়ার মাধ্যমে আপনি ম্যাপ ডাউনলোডের সুযোগ অথবা সার্টিফাইড কপির আবেদন করতে পারবেন।
মৌজা ম্যাপের সার্টিফাইড বা অরিজিনাল কপি কীভাবে পাবো?
ই-পর্চা ওয়েবসাইটে ম্যাপ দেখার পর ‘সার্টিফাইড কপি পেতে আবেদন করুন’ লেখায় ক্লিক করবেন। এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে। আপনি চাইলে সরাসরি অফিস কাউন্টার থেকে নিতে পারেন, অথবা ডাকযোগে বাসায় বসেও ডেলিভারি নিতে পারেন। ফি জমা দিলেই আবেদনটি কনফার্ম হয়ে যাবে।
সার্টিফাইড কপি তুলতে কত টাকা খরচ হবে?
যদি আপনি সরাসরি অফিস থেকে (যেমন- সেটেলমেন্ট অফিস বা রেকর্ডরুম) ম্যাপটি সংগ্রহ করতে চান, তবে সাধারণত ৫২০ টাকার মতো খরচ হয়। আর যদি চান ডাকযোগে আপনার ঠিকানায় ম্যাপটি চলে আসুক, তবে ডেলিভারি চার্জসহ মোট ৬৩০ টাকার মতো লাগতে পারে।
অনলাইনে ম্যাপ খোঁজার জন্য আমার কী কী তথ্য জানা লাগবে?
খুব বেশি কিছু না। আপনার জমির ঠিকানাটা ঠিকঠাক জানা থাকলেই হবে। অর্থাৎ, জমির বিভাগ, জেলা, উপজেলা এবং অবশ্যই মৌজার নাম ও জেএল (JL) নম্বর। এর সাথে সিট বা দাগ নম্বর জানা থাকলে ম্যাপ খুঁজে বের করা একদম পানির মতো সোজা।
মৌজা ম্যাপে কোনো ভুল থাকলে সেটা কি ঠিক করা যায়?
জি, অবশ্যই যায়। যদি দেখেন ম্যাপের সাথে আপনার বাস্তবের জমির মিল নেই বা দাগ নম্বরে ঝামেলা আছে, তবে চিন্তার কিছু নেই। উপযুক্ত প্রমাণ (যেমন- আগের দলিল, খতিয়ান) নিয়ে আপনার এলাকার এসিল্যান্ড (AC Land) বা উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করে ‘রেকর্ড সংশোধন’-এর জন্য আবেদন করতে পারবেন।
মোবাইল অ্যাপ দিয়ে কি জমির ম্যাপ দেখা যায়?
হ্যাঁ, যায়। বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের তৈরি করা ‘eKhatian’ বা ই-খতিয়ান নামের একটি সরকারি অ্যাপ আছে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি নামিয়ে নিয়ে ওয়েবসাইটের মতোই জমির সব তথ্য দিলে খুব সহজেই মোবাইল থেকে মৌজা ম্যাপ অনুসন্ধান করতে পারবেন।





