নামজারি খতিয়ান অনুসন্ধান করতে চাচ্ছেন কিন্তু নিয়ম জানেন না? অনলাইনে নামজারি খতিয়ান যাচাই করার পদ্ধতি দেখানো হয়েছে এই পোস্টে।
নামজারি খতিয়ান যাচাই করার মাধ্যমে যেকোনো জমির মালিকানা যাচাই, জমির মালিকানা পরিবর্তন হয়েছে কিনা তা চেক করা, জমির পরিমাণ এবং অন্যান্য তথ্য জেনে নেয়া যায়। খতিয়ান অনুসন্ধান করতে সংশ্লিষ্ট জমির ঠিকানা প্রয়োজন হবে।
জমির ঠিকানা (বিভাগ, জেলা, উপজেলা/থানা, মৌজা ইত্যাদি) এবং মালিকের নাম বা দাগ নং বা খতিয়ান নং জানা থাকলে খুব সহজেই নামজারি খতিয়ান চেক করতে পারবেন। বিস্তারিত পদ্ধতি জানতে শেষ অব্দি পড়ুন।
আলোচিত বিষয়বস্তু
নামজারি খতিয়ান অনুসন্ধান
নামজারি খতিয়ান অনুসন্ধান করতে https://dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। অতঃপর, নামজারি খতিয়ান অপশনটি সিলেক্ট করতে সেটির উপর ট্যাপ করুন। এখন, সংশ্লিষ্ট জমির ঠিকানা নির্বাচন করতে হবে। এজন্য, বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন।

মৌজা নং/জেএল নং লিখে মৌজা খুঁজে বের করুন বা তালিকা থেকে মৌজা খুঁজে সিলেক্ট করুন। সবশেষে খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন। তাহলে, খতিয়ান বের হয়ে আসবে। অতঃপর, খতিয়ানের উপর ডাবল ক্লিক করলে সকল তথ্য যাচাই করতে পারবেন।

এই পদ্ধতি অনুসরণ করার সময় যদি আপনার জমির খতিয়ান নং জানা না থাকে, তবে অধিকতর অনুসন্ধান বাটন দেখতে পারবেন। সেখানে ক্লিক করে জমির দাগ নং অথবা জমির মালিকের নাম লিখে খতিয়ান খুঁজে বের করতে পারবেন।
জমির সকল তথ্য সঠিক থাকলে খতিয়ানের তালিকা হতে খতিয়ান খুঁজে বের করতে পারবেন এবং পরপর দুইবার ক্লিক করলেই উক্ত খতিয়ানের তথ্য যাচাই করতে পারবেন। এভাবে, জমির মালিকের নাম, জমির মোট পরিমাণ, দাগ নং, খতিয়ান নং ইত্যাদি তথ্য দেখতে পারবেন।
খতিয়ান যাচাই করার পর আপনি যদি নামজারি খতিয়ানটি সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে উক্ত খতিয়ানের অনলাইন কপি কিংবা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন।
নামজারি খতিয়ান অনলাইনে আবেদন করার পদ্ধতি নিচে ছবিসহ দেখানো হয়েছে।
নামজারি খতিয়ান আবেদন করার নিয়ম
নামজারি খতিয়ান আবেদন করার মাধ্যমে খতিয়ানের অনলাইন কপি কিংবা সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন। খতিয়ান আবেদন করার পূর্বে জমির সকল তথ্য দিয়ে খতিয়ান অনুসন্ধান করতে হবে। উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে খতিয়ান অনুসন্ধান করুন অথবা নিচের তালিকায় উল্লিখিত ধাপগুলো অনুসরণ করেও খতিয়ান যাচাই করতে পারেন।
নামজারি খতিয়ান যাচাই করার নিয়ম
নামজারি খতিয়ান যাচাই করতে বেশ কিছু তথ্য থাকতে হবে। এই তথ্যগুলো মূলত যে জমির নামজারি খতিয়ান যাচাই করতে ইচ্ছুক, উক্ত জমির হতে হবে। যা যা তথ্য প্রয়োজন হবে সেগুলো হলো –
- জমির বিভাগের নাম
- জমির জেলার নাম
- জমির উপজেলা/থানার নাম
- জমির মৌজা নং/জেএল নং বা মৌজার নাম
- খতিয়ান নং/দাগ নং/মালিকের নাম
উপরোক্ত তালিকায় উল্লিখিত তথ্যগুলো যদি আপনার নিকট থাকে, তবে সংশ্লিষ্ট জমির খতিয়ান অনলাইনে যাচাই করতে পারবেন এবং চাইলে উক্ত খতিয়ানের অনলাইন বা সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার পদ্ধতি নিম্নবর্ণিত –
ধাপ ১ – ওয়েবসাইট ভিজিট
নামজারি খতিয়ান অনুসন্ধান করতে পূর্বে Eporcha Gov BD ওয়েবসাইট ভিজিট করার প্রয়োজন হতো। কিন্তু, বর্তমানে সেটি নতুন ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়েছে। তাই, https://dlrms.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।
সরাসরি উক্ত লিংকে ক্লিক করে ভিজিট করুন অথবা গুগল সার্চ করেও উক্ত ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবেন।
ধাপ ২ -জমির তথ্য পূরণ
ওয়েবসাইট ভিজিট করার পর মেনু থেকে নামজারি খতিয়ান অপশনটিতে ট্যাপ করতে হবে। অতঃপর, সংশ্লিষ্ট জমির ঠিকানা অনুযায়ী বিভাগের নাম – জেলার নাম – উপজেলা/থানার নাম সিলেক্ট করুন। মৌজা/জেল নং লিখে মৌজা খুঁজে বের করুন অথবা তালিকা থেকে মৌজা সিলেক্ট করুন।
অতঃপর, খতিয়ান নং লিখে খুঁজুন বাটনে ক্লিক করুন। খতিয়ান নং জানা না থাকলে অধিকতর অনুসন্ধান বাটনে ক্লিক করে জমির দাগ নং বা মালিকের নাম লিখে সার্চ করুন।

এই পদ্ধতিতে খতিয়ান খুঁজে না পেলে খতিয়ানের তালিকা হতে জমির মালিকের নাম ও পিতার নাম দেখে খতিয়ান খুঁজে বের করতে পারবেন।
ধাপ ৩ – খতিয়ান আবেদন
খতিয়ান খুঁজে পেলে খতিয়ানের উপর পরপর দুইবার ক্লিক করতে হবে। তাহলে, পপআপ আকারে খতিয়ানের সকল তথ্য দেখতে পারবেন। এখানে, ঝুড়িতে রাখুন বাটন দেখতে পারবেন। এই বাটনে ক্লিক করতে হবে। তাহলে খতিয়ানটি ঝুড়িতে যুক্ত হয়ে যাবে।

অতঃপর, উপরে ডান দিকে ঝুড়ি আইকনে ক্লিক করুন। এখানে, খতিয়ানের অনলাইন কপি সংগ্রহ করতে চান নাকি সার্টিফাইড কপি, সেটি সিলেক্ট করুন এবং জেলা প্রশাসকের কার্যালয় সিলেক্ট করুন। অতঃপর, নিচের দিকে চেকআউট করুন বাটনে ক্লিক করুন।

তাহলে land gov bd ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে, একটি অ্যাকাউন্ট নিবন্ধন করুন। তবে, পূর্বের একাউন্ট থাকলে লগইন করুন। অ্যাকাউন্টে নিবন্ধন করলে এনআইডি কার্ড অনুযায়ী সকল তথ্য দিয়ে প্রোফাইল কমপ্লিট করতে হবে।
প্রোফাইল কমপ্লিট হলে প্রোফাইলের অগ্রগতি ১০০% হবে। তাহলে, সংশ্লিষ্ট জমির খতিয়ান আবেদন করতে পারবেন। আবেদন করার সময় খতিয়ান আবেদন ফি বিকাশ/নগদ/রকেট/উপায় কিংবা ব্যাংক কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে পারবেন।
খতিয়ান আবেদন সম্পন্ন হলে আবেদনের কপি ডাউনলোড করার অপশন পাবেন। কম্পিউটার থেকে সরাসরি আবেদনের কপিটি প্রিন্ট করে নিতে পারবেন। যদি কম্পিউটার না থাকে, তবে আবেদনের কপির পিডিএফ ফাইলটি ফোনে ডাউনলোড করে নিন।
অতঃপর, সেটি যেকোনো ফটোকপি দোকান থেকে প্রিন্ট করে নিন। উক্ত আবেদনের কপিতে নির্ধারিত তারিখে আবেদনের কপিটি সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হতে হবে। সেখানে আবেদনের কপিটি জমা দেয়ার মাধ্যএম সংশ্লিষ্ট জমির খতিয়ান সংগ্রহ করতে পারবেন।
এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো জমির খতিয়ান অনলাইনে যাচাই করতে পারবেন এবং চাইলে খতিয়ানের অনলাইন কপি বা সার্টিফাইড কপির সংগ্রহ করার জন্য আবেদন করতে পারবেন খুব সহজেই।
সারকথা
অনলাইনে নামজারি খতিয়ান যাচাই করার নিয়ম এবং নামজারি খতিয়ান অনলাইন আবেদন করার নিয়ম দেখানো হয়েছে এই পোস্টে। যারা খতিয়ান অনুসন্ধান করতে চাচ্ছেন, তারা পোস্টটি শুরু থেকে শেষ অব্দি পড়লে নিজেই ঘরে বসে নামজারি খতিয়ান অনুসন্ধান ও আবেদন করতে পারবেন।
FAQ
নামজারি খতিয়ান যাচাই করতে কি কি লাগে?
নামজারি খতিয়ান যাচাই করতে জমির ঠিকানা এবং জমির দাগ নং/মালিকের নাম/খতিয়ান নং প্রয়োজন হবে।
নামজারি খতিয়ান অনুসন্ধান করতে কত টাকা লাগবে?
অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধান করতে কোনো টাকার প্রয়োজন নেই।
খতিয়ান যাচাই করতে জমির মালিকা হতে হবে?
আপনি জমির মালিক না হলেও অনলাইনে খতিয়ানের তথ্য অনুসন্ধান করতে পারবেন।
