ভোটার এলাকার নাম ও নাম্বার বের করার নিয়ম ২০২৬

নতুন ভোটার নিবন্ধন করার পর ভোটারদের মাঝে বেশ কিছু প্রশ্ন দেখা দেয়। এগুলো হলো – নিজের ভোটার এলাকার নাম কী, ভোটার নাম্বারই বা কত ইত্যাদি। এসব প্রশ্নের উত্তর রয়েছে এই পোস্টে।

ইন্টারনেটের এই যুগে এসব তথ্য জানতে নির্বাচন কমিশন অফিস বা ইউনিয়ন পরিষদ/সিটি কর্পোরেশন ছোটাছুটি করার দরকার নেই। মোবাইল বা কম্পিউটার দিয়ে ঘরে বসেই খুব সহজে ভোটার এলাকার নাম ও নাম্বার বের করা যায়।

আজকের পোস্টে আমরা ধাপে ধাপে দেখাবো, কোন কোন উপায়ে ভোটার এলাকার নাম ও নাম্বার বের করা যায়। তো চলুন, শুরু করা যাক।

ভোটার এলাকার নাম ও নাম্বার কী এবং কেন লাগে

ভোটার এলাকা মানে হলো, আপনি যে ওয়ার্ড বা ইউনিয়নের ভোটার তালিকায় নিবন্ধিত আছেন, সেই এলাকার নাম ও কোড নম্বর। আর ভোটার নাম্বার হলো সেই তালিকায় আপনার নামের পাশে থাকা সিরিয়াল নম্বর।

এই তথ্যগুলো সাধারণত যেসব কারণে প্রয়োজন হয়, সেগুলো হলো –

  • ভোটের দিন নিজের ভোট কেন্দ্র ও সিরিয়াল নাম্বার খুঁজে পেতে
  • এনআইডি কার্ডের তথ্য যাচাই বা সংশোধন করতে
  • বিভিন্ন সরকারি-বেসরকারি ফরম পূরণের সময়
  • ভোটার তালিকায় নিজের নাম আছে কিনা নিশ্চিত হতে

চলুন এবার দেখি, কোন কোন পদ্ধতিতে ভোটার নাম্বার এবং ভোটার এলাকার নাম বের করা যায়।

পদ্ধতি ১ – NID Online Portal

নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইট থেকেই এখন খুব সহজে ভোটার এলাকার নাম এবং ভোটারদের ভোটার নাম্বার বের করা যায়।

ধাপ ১: ওয়েবসাইটে প্রবেশ

ব্রাউজারে গিয়ে লিখুন services.nidw.gov.bd এবং এন্টার প্রেস করুন অথবা এই লিংকে ক্লিক করুন। তাহলে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। এটি বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল এনআইডি সার্ভিস পোর্টাল।

ধাপ ২: অ্যাকাউন্টে লগইন বা রেজিস্টার করুন

আগে থেকে অ্যাকাউন্ট খোলা থাকলে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। কিন্তু নতুন ভোটার হলে এবং আগে রেজিস্টার করা না থাকলে “রেজিস্টার করুন” অপশনে গিয়ে এনআইডি একাউন্ট রেজিস্টার করতে হবে।

এনআইডি একাউন্ট রেজিস্টার করার জন্য এনআইডি নাম্বার বা ভোটার স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ, বর্তমান ও স্থায়ী ঠিকানা, মোবাইল নাম্বার ও ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে একাউন্টে ইউজারনেম ও পাসওয়ার্ড সেট করতে হবে। তবে, একাউন্ট নিবন্ধন সম্পন্ন হবে।

ধাপ ৩: প্রোফাইল দেখুন

লগইন বা রেজিস্টার করার পর ড্যাশবোর্ডে আপনার সম্পূর্ণ এনআইডি তথ্য দেখতে পাবেন। এখানেই আপনার পুরো নাম, জন্ম তারিখ, এনআইডি কার্ডের নাম্বার, জন্ম নিবন্ধন সনদের নাম্বার, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং ভোটার এলাকার নাম, কোড নম্বর ও অন্যান্য তথ্য পাবেন।

পদ্ধতি ২ – Smart Election Management BD অ্যাপ

মোবাইল দিয়ে সবচেয়ে দ্রুত ও সহজ উপায়ে ভোটার নাম্বার ও ভোটার এলাকার নাম বের করার পদ্ধতি হলো নির্বাচন কমিশনের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করা। এতে ভোটার এলাকার তথ্যের পাশাপাশি ভোট কেন্দ্র ও সিরিয়াল নাম্বারও এক জায়গায় পেয়ে যাবেন।

Smart Election Management BD অ্যাপ ব্যবহার করে কীভাবে এই তথ্যগুলো খুঁজে পাবেন তা নিচে দেখানো হয়েছে।

ধাপ ১: অ্যাপ ইন্সটল করুন

গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন “Smart Election Management BD”। নির্বাচন কমিশনের অফিসিয়াল লোগোযুক্ত অ্যাপটি চলে আসবে। অ্যাপটি ইন্সটল করুন। ইনস্টল হয়ে গেলে ওপেন করুন।

ধাপ ২: ভাষা বেছে নিন

অ্যাপ ওপেন করার পর ভাষা হিসেবে বাংলা বা English সিলেক্ট করুন। এরপর চলমান নির্বাচনের ধরন (যেমন জাতীয় সংসদ নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচন) বেছে নিন।

ধাপ ৩: NID ও জন্ম তারিখ দিন

হোম পেজে সার্চ আইকন বা “Find Voting Center” অপশনে ট্যাপ করুন। এরপর—

  1. প্রথম ঘরে আপনার এনআইডি নাম্বার লিখুন।
  2. দ্বিতীয় ঘরে ক্যালেন্ডার থেকে সঠিক জন্ম তারিখ বেছে নিন।
ধাপ ৪: Search বাটনে চাপুন

তথ্য দেওয়ার পর “Search” বাটনে ক্লিক করলেই কয়েক সেকেন্ডের মধ্যে স্ক্রিনে চলে আসবে—

  • আপনার নাম ও ছবি
  • ভোটার এলাকার নাম ও নাম্বার
  • ভোটার সিরিয়াল নাম্বার
  • ভোট কেন্দ্রের নাম

এই অ্যাপের একটা চমৎকার সুবিধা হলো গুগল ম্যাপ ইন্টিগ্রেশন। আপনার ভোট কেন্দ্রের নামের নিচে একটা ম্যাপ দেখাবে, যেখানে ক্লিক করলে বর্তমান অবস্থান থেকে কেন্দ্র পর্যন্ত রাস্তা দেখিয়ে দেবে।

এই পদ্ধতি অনুসরণ করে আপনার ভোটার নাম্বার বা ভোটার সিরিয়াল এবং ভোট কেন্দ্রের নাম ও ঠিকানা বিস্তারিত পেয়ে যাবেন। এছাড়া, আপনার বর্তমান অবস্থান থেকে কতদূরে ভোট কেন্দ্র রয়েছে সেটি দেখতে পারবেন এবং গুগল ম্যাপের সাহায্য নিয়ে সেখানে পৌঁছেও যেতে পারবেন।

পদ্ধতি ৩ – অন্যান্য পদ্ধতি

যাদের স্মার্টফোন বা ইন্টারনেট নেই, তারা ভোটার সিরিয়াল নাম্বার এবং ভোটার এলাকার নাম ও নাম্বার বের করার জন্য নিম্নোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন।

স্থানীয় জনপ্রতিনিধি

ওয়ার্ড মেম্বার বা কাউন্সিলরের কাছে সর্বশেষ ভোটার তালিকার তথ্য থাকে। নিজের নাম ও বাবা-মায়ের নাম মিলিয়ে সহজেই ভোটার নাম্বার বের করা যায়। আপনার এলাকার ওয়ার্ড মেম্বার বা কাউন্সিলরের সাথে যোগাযোগ করে সহজেই এই তথ্যগুলো পেয়ে যাবেন। এছাড়া নির্বাচনের সময় স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক সকলের কাছে এসব তথ্য পৌঁছে দেয়া হয়।

উপজেলা/থানা নির্বাচন অফিস

সরাসরি উপজেলা নির্বাচন কমিশন অফিস বা থানা নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করুন। সেখানে আপনার নাম, এনআইডি নাম্বার এবং পিতা-মাতার নাম বা জন্ম তারিখ জানালেই তারা আপনার ভোটার সিরিয়াল নম্বর এবং ভোট কেন্দ্রের নাম ও নাম্বার জানিয়ে দিবেন।

ওয়ার্ডভিত্তিক তালিকা যাচাই করুন

নির্বাচনের আগে যখন এলাকায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়, তখন সেটাতে নিজের নাম খুঁজে দেখতে পারেন। এই খসড়ায় আপনার ভোটার সিরিয়াল নাম্বার, ভোটার এলাকার নাম ও নাম্বার দেখতে পারবেন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

পুরো এলাকার ভোটার তালিকা কি অনলাইনে দেখা যায়?

না। নিরাপত্তার কারণে নির্বাচন কমিশন পুরো ওয়ার্ডের তালিকা অনলাইনে উন্মুক্ত রাখে না। শুধু নিজের এনআইডি দিয়ে ব্যক্তিগত তথ্য সার্চ করেই বের করা যায়।

ওয়েবসাইট বা অ্যাপ কাজ না করলে কী করবো?

সার্ভারে বেশি চাপ থাকলে মাঝে মাঝে সাইট ধীরগতির হয়ে যায়। কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন, অথবা সরাসরি উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করুন।

এনআইডি নাম্বার দিয়ে কি ভোটার এলাকার নাম বের করা যায়?

হ্যাঁ, services.nidw.gov.bd সাইটে এনআইডি নাম্বার ও জন্ম তারিখ দিয়ে লগইন করলে ভোটার এলাকার নাম ও কোড দেখা যায়।

Smart Election Management BD অ্যাপ কি ফ্রি?

হ্যাঁ, এটি নির্বাচন কমিশনের অফিসিয়াল অ্যাপ এবং গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ইন্সটল করা যায়।

ভোটার স্লিপ হারিয়ে ফেললে কি ভোট দিতে পারবো?

হ্যাঁ। শুধু ভোটার নাম্বার বা সিরিয়াল নাম্বার জানা থাকলেই ভোট দিতে পারবেন। স্লিপ না থাকলেও সমস্যা নেই।

অন্য কারো এনআইডি দিয়ে তথ্য চেক করা যাবে কি?

নিজের বৈধ প্রয়োজন ছাড়া অন্যের এনআইডি তথ্য ব্যবহার করা ঠিক নয়। শুধু নিজের বা পরিবারের সম্মতিক্রমে তথ্য যাচাই করাই ভালো।

শেষ কথা

আগে ভোটার এলাকা বা সিরিয়াল নাম্বার জানতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হতো এবং এলাকার জনপ্রতিনিধির জন্য অপেক্ষা করা লাগতো। এখন সেই ঝামেলা প্রায় শেষ। services.nidw.gov.bd সাইট বা Smart Election Management BD অ্যাপ ব্যবহার করে মাত্র কয়েক মিনিটেই ঘরে বসে নিজের ভোটার তথ্য জেনে নিতে পারবেন।

সম্পর্কিত তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *