অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার সহজ নিয়ম ২০২৬

জন্ম নিবন্ধন যাচাই করতে চাচ্ছেন কিন্তু নিয়ম জানেন না? অনলাইনে জন্ম সনদের তথ্য যাচাই করার পদ্ধতি দেখানো হয়েছে এই পোস্টে।

জন্ম নিবন্ধন সনদের তথ্য সঠিক কিনা তা যাচাই করার জন্য কিংবা জন্ম সনদ অনলাইন করা আছে কিনা তা যাচাই করার জন্য জন্ম সনদ অনলাইনে যাচাই করতে হয়। আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে খুব সহজেই তথ্য যাচাই করতে পারবেন।

তো চলুন, কীভাবে অনলাইনে Birth Registration Check করতে হয় এবং তথ্য সঠিক কিনা বা অনলাইনে আছে কিনা তা চেক করা যায় সেই পদ্ধতি বিস্তারিত জেনে নেয়া যাক।

জন্ম নিবন্ধন যাচাই করতে যা যা লাগবে

অনলাইনে জন্ম নিবন্ধন সনদ যাচাই করা যায়। তবে, সনদের তথ্য যাচাই করতে বেশ কিছু তথ্য প্রয়োজন। এগুলো হলো –

  • জন্ম নিবন্ধন সনদের নাম্বার এবং
  • জন্ম তারিখ

জন্ম সনদের নাম্বার অবশ্যই ১৭ ডিজিটের হতে হবে। তবে, আপনার জন্ম সনদের নাম্বার যদি ১৩ ডিজিটের হয়, খুব সহজেই সেটি ১৭ ডিজিট বানিয়ে নিতে পারবেন। নিচে সেই পদ্ধতিটি দেখানো হয়েছে।

১৩ ডিজিটের জন্ম সনদ ১৭ ডিজিট করার পদ্ধতি

১৩ ডিজিটের জন্ম নিবন্ধন সনদের নাম্বার থেকে ১৭ ডিজিট করার জন্য জন্ম সনদের নাম্বারের শুরুতে জন্ম সাল যুক্ত করতে হবে। অর্থাৎ, যে ব্যক্তির জন্ম সনদ তার জন্ম সাল ১৩ ডিজিটের জন্ম সনদের নাম্বারের পূর্বে বসিয়ে ১৭ ডিজিট বানাতে হবে।

উদাহরণস্বরূপ, মনে করুন আপনার জন্ম সনদের নাম্বার – 1234567890987 এবং আপনার জন্ম সাল 2003 । তবে, ১৭ ডিজিটের জন্ম সনদ নাম্বারটি হবে – 20031234567890987 । ঠিক এভাবে যেকোনো ১৩ ডিজিটের জন্ম সনদকে ১৭ ডিজিট বানাতে পারবেন।

একইভাবে, আপনি যদি ১৭ ডিজিটের জন্ম সনদ থেকে ১৩ ডিজিটের সনদ নাম্বার বের করতে চান, তবে, শুরুর ৪ ডিজিট বাদ দিতে হবে।

উপরোক্ত দুইটি তথ্য আপনার কাছে থাকলে নিচে দেখানো পদ্ধতি অনুসরণ করে জন্ম নিবন্ধন সনদ অনলাইনে যাচাই করতে পারবেন।

অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই

Birth Certificate Online Check করতে উপরের দুইটি তথ্য প্রয়োজন হবে। এরপর, আপনার ফোনের যেকোনো ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন। গুগল ক্রম/মজিলা ফায়ারফক্স কিংবা অন্য যেকোনো ব্রাউজার। অতঃপর, নিচে দেখানো ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ ১ – ওয়েবসাইট ভিজিট করুন

জন্ম সনদের তথ্য যাচাই করতে ওয়েব ব্রাউজার থেকে everify bdris লিখে সার্চ করুন এবং প্রথম ওয়েবসাইট ভিজিট করুন। অথবা, সরাসরি অ্যাড্রেস বারে everify.bdris.gov.bd লিখে ওয়েবসাইট ভিজিট করুন।

Birth Certificate Check
Birth Certificate Check

ধাপ ২ – জন্ম সনদের নাম্বার লিখুন

ওয়েবসাইট ভিজিট করার পর নিচে সংযুক্ত ইমেজের মতো ইন্টারফেস দেখতে পাবেন। এখানে, আপনার জন্ম সনদের তথ্য পূরণ করতে হবে। এজন্য, প্রথম ঘরে জন্ম নিবন্ধন সনদের ১৭ ডিজিটের নাম্বারটি লিখুন। ১৭ ডিজিটের নাম্বার না থাকলে উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে ১৩ ডিজিট থেকে ১৭ ডিজিট করুন।

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন

ধাপ ৩ – জন্ম তারিখ লিখুন

দ্বিতীয় ঘরটিতে বছর-মাস-দিন ফরম্যাটে জন্ম তারিখ লিখুন। জন্য তারিখ লেখার সময় উক্ত ঘরে ক্লিক করে ক্যালেন্ডার থেকেও জন্ম তারিখ সিলেক্ট করতে পারবেন। নিচে সংযুক্ত ছবির মতো করে জন্ম তারিখ লিখুন।

জন্ম সনদ যাচাই
জন্ম সনদ যাচাই

ধাপ ৪ – ক্যাপচা সমাধান

জন্ম তারিখ লেখার পর নিচে ছবিতে একটি অংক দেখতে পারবেন। সাধারণত এখানে সহজ একটি যোগ বা বিয়োগ অংক দেয়া থাকে। অংকটি সমাধান করার পর ছবির নিচের ফাঁকা ঘরে অংকটির সমাধান লিখুন।

জন্ম নিবন্ধন সনদ চেক
জন্ম নিবন্ধন সনদ চেক

ধাপ ৫ – জন্ম নিবন্ধন চেক করুন

উপরোক্ত ধাপগুলো অনুসরণ করে সকল তথ্য পূরণ করা হলে নিচে Search বাটনে ক্লিক করুন। এই বাটনে ক্লিক করলে আপনার দেয়া তথ্য অনুযায়ী যে জন্ম নিবন্ধন সনদটি অনলাইনে রয়েছে, সেটির বিস্তারিত তথ্য দেখতে পারবেন।

জন্ম তথ্য যাচাই
জন্ম তথ্য যাচাই

Search বাটনে ক্লিক করলে জন্ম সনদের তথ্য সঠিক হলে নিচে সংযুক্ত ছবির মতো তথ্যগুলো দেখতে পারবেন। তবে, যদি উক্ত তথ্য অনুযায়ী কোনো জন্ম সনদ না থাকে বা আপনার দেয়া তথ্য ভুল থাকে, তবে Invalid Data লেখা উঠবে। এছাড়া, জন্ম সনদ অনলাইন করা না থাকলেও একই স্ট্যাটাস দেখাতে পারে।

জন্ম নিবন্ধন অনলাইন কপি
জন্ম নিবন্ধন অনলাইন কপি

উপরোক্ত এই ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই যেকোনো জন্ম নিবন্ধন সনদের তথ্য সঠিক কিনা কিংবা আপনার জন্ম সনদ অনলাইনে আছে কিনা তা যাচাই করতে পারবেন। এছাড়া, চাইলে নিচে দেখানো পদ্ধতি অনুসরণ করে জন্ম সনদের অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন।

জন্ম সনদের অনলাইন কপি ডাউনলোড PDF

জন্ম সনদ অনলাইনে যাচাই করার পর চাইলে খুব সহজেই এই অনলাইন যাচাই কপিটি ডাউনলোড করে নিতে পারবেন। যাচাই কপির পিডিএফ ডাউনলোড কিংবা চাইলে সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন।

জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি ডাউনলোড করতে সনদের তথ্য যাচাই করুন। এরপর, কম্পিউটার থেকে ডাউনলোড করতে চাইলে CTRL + P বাটন প্রেস করুন। তাহলে, প্রিন্ট ডায়ালগ ওপেন হবে। আপনার প্রিন্টার থাকলে সরাসরি প্রিন্ট করে নিতে পারবেন।

মোবাইল থেকে ডাউনলোড করার জন্য ব্রাউজারের উপরে ৩ ডট আইকনে ক্লিক করুন। এরপর, Share অপশনে ক্লিক করুন। অতঃপর, Print অপশনে ক্লিক করুন। তাহলে ফাইলটি প্রিন্ট অপশন আসবে। এখানে, ডাউনলোড আইকন দেখতে পারবেন। সেটিতে ক্লিক করার পর ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। সেখানে ইচ্ছেমতো ফাইলটি সেভ করে নিতে পারবেন।

সারকথা

এখানে দেখানো পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই যেকোনো জন্ম নিবন্ধন সনদ অনলাইনে যাচাই করতে পারবেন এবং চাইলে জন্ম সনদের অনলাইন কপি ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও, কীভাবে ১৩ ডিজিটের জন্ম সনদ ১৭ ডিজিট করতে হয় সেটিও দেখানো হয়েছে এখানে। এছাড়াও যেকোনো প্রশ্ন থাকলে নিচের FAQ সেকশনটি দেখুন।

সাধারণত জিজ্ঞাসিত প্রশ্নোত্তর

জন্ম সনদ যাচাই করতে কি কি লাগে?

জন্ম নিবন্ধন সনদ যাচাই করতে জন্ম সনদের নাম্বার এবং জন্ম তারিখ প্রয়োজন হয়।

জন্ম নিবন্ধন যাচাই করতে কত টাকা লাগে?

জন্ম নিবন্ধন যাচাই করতে কোনো টাকা লাগেনা। অনলাইনে ফ্রিতেই আপনার সনদ যাচাই করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *