স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক | Smart Card Status Check 2026

স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা জানতে চান? স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করার মাধ্যমে আপনার কার্ডটি তৈরি হয়েছে কিনা জানতে পারবেন। বিস্তারিত পদ্ধতি থাকছে এই পোস্টে।

যারা অনেক আগে ভোটার হওয়ার পরেও এখনো Smart NID Card হাতে পাননি, তারা এনআইডি কার্ডের নাম্বার কিংবা ভোটার স্লিপ নাম্বার দিয়ে স্মার্ট কার্ড চেক করতে পারবেন।

স্মার্ট কার্ড চেক করার মাধ্যমে আপনার কার্ডটি তৈরি হয়েছে কিনা এবং কবে বিতরণ করা হবে এসব তথ্য জানতে পারবেন। বিস্তারিত জানতে শেষ অব্দি পড়ুন।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম

স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস চেক করতে ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/card-status এই ওয়েবসাইট। লিংকে ক্লিক করে সরাসরি ভিজিট করতে পারবেন। অতঃপর, একটি ফরম দেখতে পাবেন। এখানে আপনার তথ্য পূরণ করলে Smart Card তৈরি হয়েছে কিনা জানতে পারবেন।

লিংকে ভিজিট করার পর ফরমের শুরুর ঘরে আপনার এনআইডি কার্ডের নাম্বার লিখুন। এনআইডি কার্ডের নাম্বার জানা না থাকলে NIDFN লেখার পর স্পেস না দিয়ে ভোটার স্লিপ নাম্বার লিখুন।

NID Smart Card Status Check

দ্বিতীয় ঘরে দিন-মাস-বছর ফরম্যাটে জন্ম তারিখ লিখুন। অতঃপর, ছবিতে দেখানো কোডটি ফাঁকা ঘরে লিখে সাবমিট বাটনে ক্লিক করুন। তাহলে, আপনার স্মার্ট কার্ডের বর্তমান অবস্থা জানতে পারবেন।

Smart Card Status Check Online

স্মার্ট কার্ড অনলাইনে চেক করার জন্য ভোটার আইডি কার্ডের নাম্বার অথবা ভোটার স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ জানা থাকতে হবে। এই তথ্যগুলো জানা থাকলে যেকোনো ব্যক্তির স্মার্ট আইডি কার্ড তৈরি হয়েছে কিনা এবং কবে বিতরণ করা হবে সেটি জানতে পারবেন।

Smart Card Check করার পদ্ধতিটি নিচে ছবিসহ ধাপে ধাপে দেখানো হয়েছে। চলুন, দেখে নেয়া যাক —

ধাপ ১ – ওয়েবসাইট ভিজিট

স্মার্ট আইডি কার্ড চেক করতে ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/card-status এই লিংকে। সরাসরি এই লিংকে ক্লিক করে ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। ওয়েবসাইট ভিজিট করলে নিচে সংযুক্ত ছবির মতো দেখতে পারবেন।

NID Smart Card Status Check

ধাপ ২ – তথ্য পূরণ

ওয়েবসাইট ভিজিট করার পর তথ্য পূরণ করতে হবে। এজন্য ভোটার আইডি কার্ডের নাম্বার বা ভোটার স্লিপের নাম্বার এবং জন্ম তারিখ জানা থাকতে হবে।

প্রথম ঘরে ভোটার আইডি কার্ডের নাম্বার লিখুন। অথবা, NIDFN লিখে ফাঁকা না রেখেই ভোটার স্লিপ নাম্বার লিখুন। উদাহরণ- NIDFN90287444 । তবে, ভোটার আইডি কার্ডের নাম্বার জানা থাকলে NIDFN লিখতে হবেনা।

অতঃপর, দ্বিতীয় ঘরে জন্ম তারিখ লিখতে হবে। এক্ষেত্রে, দিন-মাস-বছর ফরম্যাটে লিখতে হবে। উদাহরণ- জন্ম তারিখ যদি 22 January 2001 হয়, সেক্ষেত্রে প্রথম ঘরটিতে 22 , মাঝের ঘরটিতে 01 এবং একদম ডান দিকের ঘরটিতে 2001 লিখতে হবে।

ধাপ ৩ – ক্যাপচা পূরণ

তথ্য পূরণ করার পর একটি ছবি দেখতে পাবেন। ছবিটিতে একটি কোড দেয়া থাকবে। ছবিটির নিচে একটি ফাঁকা ঘর থাকবে। ছবিতে থাকা কোডটি নিচের ফাঁকা ঘরে লিখতে হবে।

ধাপ ৪ – স্মার্ট কার্ড যাচাই

সব তথ্য পূরণ এবং ক্যাপচা পূরণ করা হয়ে গেলে নিচে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার কার্ডের স্ট্যাটাস জানতে পারবেন। এক্ষেত্রে, সাধারণত তিন ধরনের স্ট্যাটাস দেখা যাবে।

যদি আপনার স্মার্ট কার্ড এখনো তৈরি না হয়ে থাকে, সেক্ষেত্রে নিচে সংযুক্ত ছবির মতো স্ট্যাটাস দেখতে পারবেন।

Smart Card Check

আপনি যদি স্মার্ট কার্ড পেয়ে থাকেন এবং কার্ডটি পাওয়ার পর কার্ড স্ট্যাটাস যাচাই করতে যান, তখন তথ্য সাবমিট করার পর নিচে সংযুক্ত ছবির মতো Complete স্ট্যাটাস দেখতে পারবেন।

Smart Card Status Check

তবে, আপনার স্মার্ট আইডি কার্ড তৈরি হলে এবং আপনি কার্ডটি হাতে না পেয়ে থাকলে Status ঘরে Pending লেখা দেখতে পারবেন। পাশাপাশি, আপনার ভোটার এলাকা, বিভাগ এবং উপজেলা সহ যোগাযোগের তথ্য দেখতে পারবেন।

পাশাপাশি, আপনার কার্ডটি কবে বিতরণ করা হবে এবং বিতরণ কেন্দ্রের নাম এখানেই দেখতে পারবেন।

এই পদ্ধতি অনুসরণ করে যেকোনো স্মার্ট এনআইডি কার্ড স্ট্যাটাস অনলাইনে চেক করতে পারবেন এবং কার্ড তৈরি হয়েছে কিনা বা কার্ড কবে বিতরণ করা হবে তার তারিখ এবং বিতরণ কেন্দ্রের নাম জেনে নিতে পারবেন।

নতুন ভোটার নিবন্ধন করার পর ভোটার আইডি কার্ড হয়েছে কিনা জানতে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম পোস্টটি পড়ুন।

এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড চেক

SMS এর মাধ্যমে স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য মোবাইলের ম্যাসেজ অপশনে যান। এরপর, টাইপ করুন — SC<স্পেস>NID<স্পেস>NID Number এবং এসএমএসটি সেন্ড করুন 105 নাম্বারে। এখানে <স্পেস> বলতে ফাঁকা বোঝানো হয়েছে।

উদাহরণ – আপনার এনআইডি কার্ডের নাম্বার যদি 9837623647 হয়, সেক্ষেত্রে এভাবে ম্যাসেজ লিখতে হবে SC NID 9837623647 এবং ম্যাসেজটি 105 নাম্বারে সেন্ড করতে হবে।

তবে, আপনার কাছে যদি ভোটার আইডি কার্ডের নাম্বার না থাকে কিন্তু ভোটার স্লিপের নাম্বার জানা থাকে, তাহলে সেটি দিয়েও এসএমএস এর মাধ্যমে স্মার্ট আইডি কার্ড চেক করতে পারবেন। সেক্ষেত্রে নিম্নোক্ত পদ্ধতিতে এসএমএস পাঠাতে হবে।

ভোটার স্লিপের নাম্বার দিয়ে স্মার্ট কার্ড চেক করতে ম্যাসেজ অপশনে গিয়ে SC<স্পেস>F<স্পেস>Form Number<স্পেস>D<স্পেস>DD-MM-YYYY এভাবে টাইপ করুন এবং সেন্ড করুন 105 নাম্বারে।

অর্থাৎ, আপনার ভোটার স্লিপ/ফরম নাম্বার যদি 63738278 হয় এবং জন্ম তারিখ 29 June 2001 হয়, তবে এসএমএসটি এভাবে লিখতে হবে — SC F 63738278 29-06-2001 এবং 105 নাম্বারে সেন্ড করতে হবে।

এসএমএস সেন্ড করার জন্য সিমে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। সাধারণত একটি এসএমএস সেন্ড করার জন্য ২.৭৮ টাকা চার্জ কেটে থাকে। তবে সেটি সিম অপারেটরের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে।

এসএমএস সেন্ড করার পর ফিরতি ম্যাসেজে আপনার স্মার্ট আইডি কার্ড তৈরি হয়েছে কিনা, কবে বিতরণ করা হবে এবং বিতরণের কেন্দ্র ইত্যাদি তথ্য জানতে পারবেন।

সারকথা

স্মার্ট ভোটার আইডি কার্ড বা স্মার্ট আইডি কার্ড চেক করার পদ্ধতি দেখানো হয়েছে এই পোস্টে। অনলাইনে এবং এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন। যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করে আপনার স্মার্ট আইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা তা জেনে নিতে পারবেন। এছাড়াও যেকোনো সমস্যা থাকলে নিচের প্রশ্নোত্তরগুলো পড়ুন এবং মন্তব্য করুন।

FAQ

স্মার্ট এনআইডি কার্ড কবে পাবো?

স্মার্ট এনআইডি কার্ড তৈরি হলে অতি শীঘ্রই পেয়ে যাবেন। স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা চেক করার জন্য এই পোস্টে দেখানো পদ্ধতি অনুসরণ করুন।

স্মার্ট আইডি কার্ড হারিয়ে গেলে করণীয় কী?

স্মার্ট কার্ড হারিয়ে গেলে এনআইডি একাউন্ট রেজিস্টার করার পর প্রোফাইল থেকে ভোটার আইইদ কার্ড রি-ইস্যু আবেদন করতে হবে। সেক্ষেত্রে নতুন করে স্মার্ট কার্ড পাওয়া যাবেনা। ভোটার আইডি কার্ডের অনলাইন কপি পাবেন।

স্মার্ট কার্ড ডাউনলোড করবো কিভাবে?

স্মার্ট কার্ড ডাউনলোড করা যায়না। স্মার্ট কার্ড একটি প্লাস্টিকের কার্ড। তবে, ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে এনআইডি একাউন্ট রেজিস্টার করে প্রোফাইল থেকে আইডি কার্ড ডাউনলোড করতে হবে।

স্মার্ট কার্ড চেক করার ওয়েবসাইট কোনটি?

স্মার্ট এনআইডি কার্ড চেক করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/card-status এই ওয়েবসাইট ভিজিট করতে হবে।

স্মার্ট কার্ড চেক করতে কি কি লাগে?

স্মার্ট এনআইডি কার্ড চেক করতে ভোটার আইডি কার্ডের নাম্বার অথবা ভোটার স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ প্রয়োজন হবে।

Smart Card Check করতে কত টাকা লাগে?

স্মার্ট ভোটার আইডি কার্ড অনলাইনে চেক করতে কোনো টাকা লাগেনা। তবে, এসএমএস এর মাধ্যমাধ্যমে স্ট্যাটাস চেক করতে এসএমএস সেন্ডিং ফি দিতে হবে। সেটি সিম অপারেটরের নির্ধারিত রেট এর উপর নির্ভর করবে।

স্মার্ট এনআইডি কার্ডের মেয়াদ কতদিন?

স্মার্ট ভোটার আইডি কার্ডের মেয়াদ ১৫ বছর। বিতরণের তারিখ হতে পরবর্তী ১৫ বছর এই আইডি কার্ডটি ব্যবহার করা যাবে।

সম্পর্কিত তথ্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *