Sim Registration Check করতে চাচ্ছেন কিন্তু নিয়ম জানেন না? NID দিয়ে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন হয়েছে তা চেক করার পদ্ধতি জানতে পারবেন এখানে।
বর্তমানে একটি ভোটার আইডি কার্ড দিয়ে মোট ৫টি সিম কার্ড রেজিস্ট্রেশন করা যায়। বিভিন্ন কারণে নিজের এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম কার্ড রেজিস্ট্রেশন করেছিলেন তা চেক করতে চান অনেকেই। এছাড়াও, অন্য কারণেও সিম রেজিস্ট্রেশন চেক করতে হয়।
কীভাবে ঘরে বসে অনলাইনে বা অফলাইনে সিম রেজিস্ট্রেশন চেক করতে হয় তা জানতে শেষ অব্দি পড়ুন।
আলোচিত বিষয়বস্তু
NID দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক
আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে এবং প্রতিটি সিমের শেষ ৩ ডিজিট জানতে পারবেন। এজন্য, আপনার এনআইডি কার্ডের শেষ ৪ ডিজিট জানা থাকতে হবে এবং আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা যেকোনো একটি সিম থাকতে হবে।
SIM Registration Check করার জন্য আমরা অনলাইন কিংবা অফলাইন দুইটি পদ্ধতিই ব্যবহার করতে পারবো। এখানে কোড ডায়াল করে সিম রেজিস্ট্রেশন যাচাই করার পদ্ধতি এবং অনলাইনে সিম কার নামে রেজিস্ট্রেশন করা সেটি চেক করার পদ্ধতি দেখানো হয়েছে।
SIM Registration Check by USSD
সিম রেজিস্ট্রেশন চেক করার জন্য আপনার এনআইডি কার্ডটি সঙ্গে রাখুন বা শেষ ৪ ডিজিট মনে থাকলেও হবে। এরপর, আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে এমন একটি সিম থেকে *16001# কোডটি ডায়াল করুন।
অতঃপর, আপনার এনআইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখে সেন্ড করুন। তাহলে ফিরতি ম্যাসেজে উক্ত এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম উত্তোলন করা হয়েছে তা জানতে পারবেন।

ফিরতি ম্যাসেজে উক্ত এনআইডি কার্ড দিয়ে নিবন্ধিত সিমগুলোর অপারেটরের নাম এবং কোড সহ প্রতিটি সিমের শেষ ৩ ডিজিট দেখতে পারবেন। এই তথ্যগুলো থেকে মিলিয়ে দেখুন সবগুলো সিম আপনি উত্তোলন করেছেন কিনা বা সেগুলো আপনি ব্যবহার করছেন কিনা।
অনলাইনে সিম রেজিস্ট্রেশন চেক
অনলাইনে সিম রেজিস্ট্রেশন যাচাই করার জন্য আপনার এনআইডি কার্ডটি থাকতে হবে বা এনআইডি কার্ডের শেষ ৪ ডিজিট জানা থাকতে হবে। এছাড়া, যেকোনো একটি সিম যেটি আপনার এনআইডি দিয়ে নিবন্ধন করা হয়েছে, সেটি থাকতে হবে।
সিমটি আপনার ফোনে ইন্সার্ট করুন। অতঃপর, উক্ত সিম অপারেটরের মোবাইল অ্যাপটি গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। রবি সিমের ক্ষেত্রে গুগল প্লে স্টোরে গিয়ে My Robi লিখে সার্চ করুন, জিপি সিমের ক্ষেত্রে My GP লিখে সার্চ করুন, বাংলালিংক সিমের ক্ষেত্রে My Banglalink লিখে সার্চ করুন।
অতঃপর, অ্যাপটি দেখতে পেলে সেটি আপনার ফোনে ইনস্টল করে নিন। এবং যে সিমটি আপনার এনআইডি কার্ড দিয়ে নিবন্ধন করা হয়েছে, সেটি দিয়ে অ্যাপে লগইন করে ফেলুন। এক্ষেত্রে, অ্যাপ ওপেন করে সিমের নাম্বার দিতে হবে এবং এন্টার করতে হবে।
তাহলে, উক্ত নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপিটি বসিয়ে এন্টার করলেই অ্যাপে লগইন হয়ে যাবে। সবগুলো অপারেটরের সিমের অ্যাপের ক্ষেত্রে একইভাবে লগইন করতে পারবেন। লগইন করার পর নিচের ধাপগুলো অনুসরণ করুন।
রবি সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম
আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা যেকোনো একটি রবি সিম দিয়ে অনলাইনে খুব সহজেই আপনার এনআইডি দিয়ে মোট কতটি সিম উত্তোলন করা হয়েছে এবং সেগুলোর নাম্বার জানতে পারবেন।
এজন্য, প্রথমেই আপনার ফোনে গুগল প্লে স্টোর ওপেন করুন। My Robi লিখে সার্চ করুন। প্রথম অ্যাপটি ইনস্টল করুন এবং ওপেন করুন।

- অ্যাপ ওপেন করার পর আপনার নাম্বার এন্টার করুন।
- আপনার নাম্বারে একটি ওটিপি আসবে, সেটি এন্টার করুন।
- অ্যাপে লগইন হলে অ্যাপের ভিতরে নিচে ডান দিকে More অপশনে ক্লিক করুন।
- More এ ক্লিক করার পর Your SIMs অপশনে ক্লিক করুন।
- এখন, আপনার এনআইডি কার্ডের শেষ ৪ ডিজিট লিখুন এবং View List বাটনে ক্লিক করুন।
- তাহলে, উক্ত এনআইডি কার্ড দিয়ে মোট কতটি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা দেখতে পারবেন।
এখানে প্রতিটি সিমের অপারেটর কোড এবং শেষ ৩ ডিজিট দেখতে পারবেন। এই পদ্ধতিতে সকল নিবন্ধিত সিমের তালিকা দেখতে পারবেন।
জিপি সিম রেজিস্ট্রেশন চেক করার নিয়ম
আপনার এনআইডি দিয়ে নিবন্ধিত একটি জিপি সিম থাকলে, আপনার এনআইডি কার্ড দিয়ে মোট কতটি সিম নিবন্ধন করা হয়েছে তা চেক করতে পারবেন এবং প্রতিটি সিমের নাম্বার জানতে পারবেন।
জিপি সিম দিয়ে Sim Registration Check করতে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর ওপেন করুন। এরপর, My GP লিখে সার্চ করুন। অতঃপর, অ্যাপটি ইনস্টল করুন এবং ইনস্টল শেষে ওপেন করুন।
অ্যাপ ওপেন করার পর যেকোনো পারমিশন চাইলে সেটি দিন এবং আপনার সিমের নাম্বারটি এন্টার করুন। তাহলে আপনার নাম্বারে একটি ওটিপি আসবে। সেটি এন্টার করুন এবং অ্যাপে লগইন করুন।

- অ্যাপে লগইন করার পর নিচের দিকে মেনু থেকে Services অপশনে ক্লিক করুন।
- এখন স্ক্রোল করে SIMs You Own অপশনে ক্লিক করুন।
- ফাঁকা ঘরে আপনার এনআইডি কার্ডের শেষ চার ডিজিট লিখুন এবং Continue বাটনে ক্লিক করুন।
- তাহলে আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা দেখতে পারবেন।
এখানে যে তালিকাটি দেয়া হয়েহচে তাতে উক্ত এনআইডি দিয়ে নিবন্ধিত প্রতিটি সিমের অপারেটর কোড এবং শেষ ৩ ডিজিট দেখতে পারবেন।
একই পদ্ধতি অনুসরণ করে অন্যান্য অপারেটরের মোবাইল অ্যাপ দিয়ে আপনার এনআইডি কার্ড দিয়ে মোট কতটি সিম নিবন্ধন করা হয়েছে সেটি জানতে পারবেন।
সিম রেজিস্ট্রেশন চেক করার পর কোনো নাম্বার অপরিচিত মনে হলে দ্রুতই উক্ত নাম্বারের অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে আপনার এনআইডি কার্ড প্রদান করার মাধ্যমে তাদের থেকে উক্ত সিমটি বন্ধ করে নিতে পারবেন।
বিভিন্ন অসাধু চক্র অন্যের এনআইডি কার্ডের তথ্য ব্যবহার করে সিম রেজিস্ট্রেশন করে থাকে। এজন্য, রাস্তার ধারে সিম রেজিস্ট্রেশন করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি, কেউ চুপিসারে আপনার এনআইডি দিয়ে অবৈধভাবে সিম রেজিস্ট্রেশন করে তা দিয়ে অপরাধমূলক কাজ করছে কিনা তা থেকে বাঁচতে Sim Registration Check করুন।
সারকথা
বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারে জন্য অনেকের এনআইডি কার্ড দিয়ে সিম উত্তোলন করে সেগুলো ব্যবহার করে থাকে প্রতারক চক্র। তাই, আপনার এনআইডি কার্ড দিয়ে কতটি সিম নিবন্ধন করা হয়েছে এবং নিবন্ধিত সিমগুলো আপনি ব্যবহার করছেন কিনা তা যাচাই করার দায়িত্ব আপনার। এখানে দেখানো পদ্ধতি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন।

