ভোটার আইডি কার্ড তৈরি হয়েছে কিনা জানতে চান? অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার পদ্ধতি জানতে পারবেন এই পোস্টে।
নতুন ভোটার নিবন্ধন করার পর সাধারণত ২-৩ মাস সময় লাগে এনআইডি কার্ড তৈরি হতে। এনআইডি কার্ড তৈরি হলে এসএমএস এর মাধ্যমে জানানো হয়। তবে, আপনি যদি এসএমএস না পেয়ে থাকেন, তবে অনলাইনে আইডি কার্ড চেক করতে পারবেন।
NID Card Online Check করার পদ্ধতি এবং এসএমএস এর মাধ্যমে এনআইডি কার্ড চেক করার পদ্ধতি জানতে পোস্টটি শেষ অব্দি পড়ুন।
আলোচিত বিষয়বস্তু
অনলাইনে ভোটার আইডি কার্ড চেক
অনলাইনে ভোটার আইডি কার্ডের স্ট্যাটাস যাচাই করতে ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/claim-account এই লিংকে। অথবা, এখানে ক্লিক করে রেজিস্টার করুন বাটনে ক্লিক করুন। অতঃপর, প্রথম ঘরে NIDFN লিখে ফাঁকা না রেখেই ভোটার স্লিপের নাম্বার লিখুন।

দ্বিতীয় ঘরে আপনার জন্ম তারিখ লিখুন। এক্ষেত্রে, দিন-মাস-বছর এভাবে জন্ম তারিখ লিখতে হবে। ছবিতে দেখানো ক্যাপচা কোডটি ফাঁকা ঘরে লিখুন এবং সবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন।
এই পদ্ধতি অবলম্বন করার পর যদি একটি পপআপ আসে, তাহলে বুঝতে হবে আপনার ভোটার আইডি কার্ডের অনলাইন কপি তৈরি হয়েছে। এনআইডি একাউন্ট রেজিস্টার করার মাধ্যমে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
তবে, যদি পপআপ না এসে কোনো ইরর দেখায়, তাহলে বুঝতে হবে আপনার দেয়া তথ্যে ভুল আছে কিংবা আপনার এনআইডি কার্ডটি এখনো অনলাইনে আসেনি। তাই, ইরর আসলে আপনার দেয়া তথ্যগুলো আবারও যাচাই করে দেখুন কোথাও ভুল আছে কিনা।
NID Card Online Check 2026
অনলাইনে এনআইডি কার্ড চেক করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন —
- ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/ এই ওয়েবসাইট।
- নিচের দিকে স্ক্রোল করে রেজিস্টার করুন বাটনে ক্লিক করুন।
- নতুন পেজে নিয়ে আসলে একটি ফরম দেখতে পারবেন। এখানে আপনার তথ্য দিতে হবে।
- প্রথম ঘরে NIDFN লিখে স্পেস না দিয়েই ভোটার স্লিপ নাম্বার লিখুন। উদাহরণ- NIDFN425896635
- দ্বিতীয় ঘরে আপনার জন্ম তারিখ দিন-মাস-বছর ফরম্যাটে লিখুন।
- ছবিতে দেখানো ক্যাপচা কোডটি ভালো করে দেখুন এবং নিচের ফাঁকা ঘরে সেটি লিখুন।
সবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন। যদি পপআপ আসে এবং বহাল বাটন থাকে, তাহলে বুঝতে হবে আপনার ভোটার আইডি কার্ডটি অনলাইনে এসেছে। এখন আপনি চাইলেই এনআইডি একাউন্ট রেজিস্টার করার পর ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
পুরাতন ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম
পুরাতন ভোটার আইডি কার্ড চেক করার জন্য ভোটার স্লিপের নাম্বার বা ভোটার আইডি কার্ডের নাম্বার জানা থাকতে হবে। এছাড়া জন্ম তারিখ জানা থাকতে হবে। এই দুটি তথ্য থাকলে আইডি কার্ড অনলাইনে চেক করতে পারবেন।
এনআইডি কার্ডের নাম্বার দিয়ে আইডি কার্ডের স্ট্যাটাস চেক করতে https://services.nidw.gov.bd/nid-pub/claim-account এই লিংকে ভিজিট করার পর প্রথম ঘরে শুধু এনআইডি কার্ডের নাম্বার লিখতে হবে। দ্বিতীয় ঘরে জন্ম তারিখ লিখে ক্যাপচা পূরণ করে সাবমিট করতে হবে।
ভোটার স্লিপের নাম্বার দিয়ে আইডি কার্ডের স্ট্যাটাস চেক করতে উপরোক্ত লিংকে ভিজিট করে প্রথম ঘরে NIDFN লেখার পর ফাঁকা না রেখেই ভোটার স্লিপের নাম্বার লিখতে হবে। অতঃপর, দ্বিতীয় ঘরে জন্ম তারিখ লিখতে হবে। ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
ভোটার আইডি কার্ড চেক করার সময় দিন-মাস-বছর ফরম্যাটে জন্ম তারিখ লিখতে হবে। নয়তো অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত… সমস্যাটি দেখাতে পারে।
এসএমএস এর মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক
এসএমএস এর মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক করার জন্য মোবাইল ফোনের ম্যাসেজ অপশনে যেতে হবে। অতঃপর, 105 নাম্বারে একটি ম্যাসেজ সেন্ড করতে হবে।
ম্যাসেজটি হলো – nid<স্পেস>Form Number<স্পেস>dd-mm-yyyy । এখানে nid লেখার পর স্পেস দিবেন, অতঃপর আপনার ভোটার স্লিপের নাম্বার লিখবেন এবং স্পেস দেয়ার পর দিন-মাস-তারিখ এভাবে জন্ম তারিখ লিখবেন।
অর্থাৎ, আপনার ভোটার স্লিপের নাম্বার যদি 425896635 হয় এবং আপনার জন্ম তারিখ 25 January 2003 হয়, তবে এসএমএস সেন্ড করবেন এভাবে — nid 425896635 25-01-2003 — এভাবে ম্যাসেজটি লেখার পর 105 নাম্বারে ম্যাসেজটি সেন্ড করে দিবেন।

ম্যাসেজ সেন্ড করার জন্য আপনার সিমে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে। তাহলে ম্যাসেজ সেন্ড করার পর ফিরতি ম্যাসেজে আপনার ভোটার আইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা জানিয়ে দেয়া হবে।
যদি আপনার ভোটার আইডি কার্ড তৈরি হয়ে থাকে, তাহলে ভোটার আইডি কার্ডের নাম্বার ফিরতি ম্যাসেজে পেয়ে যাবেন। আইডি কার্ড অনলাইনে না আসলে সেটিও জানতে পারবেন।
সারকথা
অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম দেখানো হয়েছে এই পোস্টে। যারা ভোটার নিবন্ধন করার পরে নির্ধারিত সময় পেড়িয়ে গেলেও এসএমএস এর মাধ্যএম এনআইডি কার্ডের নাম্বার পাননি, তারা এই পদ্ধতি অবলম্বন করে এনআইডি কার্ড অনলাইনে এসেছে কিনা জানতে পারবেন।
যদি এনআইডি কার্ড অনলাইনে আসে, তাহলে ভোটার নিবন্ধন করার সময় যেসব তথ্য প্রদান করেছিলেন, সেসব তথ্য দিয়ে এনআইডি একাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।
FAQ
ভোটার আইডি কার্ড চেক করতে কী কী লাগে?
ভোটার আইডি কার্ড চেক করতে ভোটার স্লিপ নাম্বার এবং জন্ম তারিখ প্রয়োজন হবে। অনলাইনে এসব তথ্য দিয়ে সহজেই আইডি কার্ড চেক করতে পারবেন।
ভোটার আইডি কার্ড চেক করতে কত টাকা লাগে?
অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করতে কোনো টাকা লাগেনা। তবে, এসএমএস এর মাধ্যমে ভোটার আইডি কার্ড হয়েছে কিনা চেক করতে সিমে ৩ টাকা সমপরিমাণ ব্যালেন্স থাকতে হয়।
ভোটার নিবন্ধনের পর আইডি কার্ড অনলাইনে আসতে কত সময় লাগে?
ভোটার নিবন্ধনের পর ভোটার আইডি কার্ড অনলাইনে আসতে সাধারণত ৩০ দিন থেকে ৯০ দিন অব্দি সময় লেগে থাকে। এই সময়ের মাঝে আইডি কার্ড অনলাইনে আসলে এসএমএস এর মাধ্যমে জানানো হয়।
ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয় কী?
ভোটার স্লিপ হারিয়ে ফেললে নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করে আবারও ভোটার স্লিপ নাম্বার সংগ্রহ করতে হবে।
আইডি কার্ডের নাম্বার দিয়ে কিভাবে আইডি কার্ড বের করব?
এনআইডি কার্ডের নাম্বার জানা থাকলে আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে ভোটার আইডি কার্ড চেক করার পর এনআইডি একাউন্ট রেজিস্টার করতে হবে। তাহলে প্রোফাইল থেকে আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।
